নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পটিয়ায় একাধিক মামলার যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার।

চট্টগ্রামের পটিয়ায় এজাহার নামীয় একাধিক মামলার আসামি মোঃ সোহেল (৩৫) কে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। সোহেল উপজেলা যুবলীগের সদস্য বলে জানা যায়।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার হাইদগাঁও মাহাদাবাদ পাহাড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহেল ৩নং ওয়ার্ড হাইদগাঁও মাহাদাবাদ এলাকার নুরুল আলমের পুত্র।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ বলেন, গ্রেফতারকৃত সোহেল পটিয়া থানার এজাহারভুক্ত একাধিক মামলার আসামী।

তিনি আরো বলেন, সোহেল পটিয়া শীর্ষ ও ভয়ঙ্কর সন্ত্রাসী ডি এম জমির উদ্দিন প্রকাশ জমির খুলুর ব্যক্তিগত সহকারী (পিএস)। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন