নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাতকানিয়া আবাসিক হোটেলে ইয়াবাসহ ২ আটক।

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে ১হাজার ৯০০  পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব ০৭-এর সদস্যরা।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেল থেকে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। একই দিন (মঙ্গলবার) বিকেলে র‍্যাব -০৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন – কক্সবাজার টেকনাফ দক্ষিণ জালিয়াপাড়া এলাকার মৃত হামিদের ছেলে জাহাঙ্গীর(৪৩) এবং একই এলাকার আমিরেন ছেলে. আমিন (৩৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীরহাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ও দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য  আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন