নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও পুলিশ।

চট্টগ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার ৩ জন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁ থানা পুলিশ। সকালে পৌনে দশটার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন – চান্দগাঁও ইস্পহানি জেটি রোডের দক্ষিণ মোহরা এলাকার মৃত সিরাজুল খানের ছেলে বাদশা মিয়া (৪৬), একই এলাকার হামেদ হাসান খানের ছেলে মুনির উদ্দিন খান প্র: তানিম (২৩) এবং ওই এলাকার নজরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম প্র: তারেক (২৮)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, বিশেষ অভিযানে নিয়মিত মামলার ৩জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

 

আরও পড়ুন