নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাবেক কাউন্সিলর টিনুর সহযোগী গ্রেফতার।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি করার অভিযোগে মিঠুন চক্রবর্তী নামে একজনকে ফেনী থেকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

আজ সোমবার সিএমপি সূত্রে নিশ্চিত করা হয়েছে, গতকাল দুপুরে ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মিঠুন চক্রবর্তী চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছিলেন।বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন ফেনী থেকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, মিঠুন গত ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলোশহর ২নং গেটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর তার অন্যান্য সহযোগিদের নিয়ে ছাত্রদেরকে প্রতিরোধের নামে নাশকতার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে গাড়ি ভাঙচুর ও সাধারণ ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে।

ধৃত আসামি পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী। মিঠুন চক্রবর্তী সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।

 

 

আরও পড়ুন