নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার।

চট্রগ্রামের আনোয়ারা বটতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ‘তাকরিমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ নামে একটি প্রাইভেট মাদ্রাসায় ১২ বছরের এক ছাত্রকে বলৎকারের অভিযোগে হাফেজ মাওলানা মুফতি আসআদ তালহা (৩২) নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকালে উপজেলার বটতলী ইউনিয়নের চাঁপাতলী এলাকায় এ এঘটনা ঘটে। ঘটনা পর স্থানীয়দের মাঝে উত্তেজনা দেখা দিলে অভিযুক্ত শিক্ষককে পুলিশ ও সেনাবাহিনী আটক করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, মাদ্রাসা ভবনের একটি ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে হুজুর থাকেন। বউ-বাচ্চাকে বাপের বাড়ি পাঠিয়ে এ ঘটনাটি ঘটিয়েছে ওই শিক্ষক। এর আগেও দুই মাস আগে এরকম একটি অভিযোগে উঠে তার বিরুদ্ধে। সেটা সমাধান করে ফেলে। গতকাল রাতের ঘটনায় সকাল থেকে পুরো এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার শিক্ষকও ভেতর থেকে তালা আটকে বসে থাকে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

ভিকটিমের পিতা জানান, গতকাল সোমবার সকালে বাড়িতে এসে কান্নাজড়িত কন্ঠে আমাদের মাদ্রাসার শিক্ষকের নির্যাতনের ঘটনা বলে। আমরা তাকে নিয়ে মাদ্রাসায় গিয়ে শিক্ষকের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কিন্তু মাদ্রাসার শিক্ষক ভেতর থেকে তালা দিয়ে আটকে সেখানে বসে থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, ঘটনার পর পুলিশ ওই মাদ্রাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

 

আরও পড়ুন