নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

থার্টি ফার্স্ট নাইটে হোটেল ওয়েস্টিন ও রিজেন্সিতে অভিযান।

sharethis sharing button
থার্টি ফার্স্ট ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সারা দেশে তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করে। এরই আংশ হিসেবে ঢাকার অভিজাত এলাকাসহ দেশব্যাপী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে অধিদপ্তর।গতকাল বুধবার  এ তথ্য নিশ্চিত করেছে ডিএনসি।
ডিএনসি জানায়, ঢাকা মহানগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮টি বিশেষ টিম অভিজাত এলাকাতে বিশেষ অভিযান চালায়। এ সময় হোটেল ওয়েস্টিনে ১৩৬ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ৩২৬ ক্যান বিয়ার, হোটেল রেনেসাঁয় বিভিন্ন ব্রান্ডের বিদেশি ৩২ বোতল মদ, হোটেল রিজেন্সিতে ৯১ বোতল মদ ও ৩৬৭ ক্যান বিয়ার এবং ঢাকার শেরাটন, বনানী থেকে ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্র জানায়, উত্তরার কিং ফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৬৭ বোতল বিদেশি মদ এবং ১৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ অব্যাহত রয়েছে।
ডিএনসি আরও জানায়, থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ২৮ থেকে -৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ৩৬৮ টি মামলা দায়েরসহ ৩৯৩ জনকে আটক করা হয়েছে।
এছাড়া অভিযান পরিচালনাকালীন সময়ে ৪২ হাজার ৪১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ বোতল ফেন্সিডিল, ৩৭৬ বোতল বিভিন্ন ব্রান্ডের মদ, ৭০৯ ক্যান বিয়ার, ৬৫২ লিটার চোলাই মদ, ৬৬ কেজি গাঁজাসহ এবং নগদ ২ লাখ ৯৭ হাজার ৩৯৭ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন