নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল, আটক ৬।

pinterest sharing button
নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে জেলা পুলিশ।আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান।
আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), নেত্রকোনা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), নেত্রকোনা পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ‌নেওয়াজ সাংবাদিকদের জানান, আজ ভোর সোয়া ৬টার দি‌কে নেত্রকোনা পৌরসভাধীন বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে।
মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহিদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোনা মডেল থানার টহল পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে অংশ নেয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছয় সদস্যকে আটক করা হয়।

 

আরও পড়ুন