নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পেকুয়ায় বিপুল পরিমাণ পলথিন জব্দ, ইটভাটায় জরিমানা।

 পেকুয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমান পলথিন জব্দ করা হয়েছে।আজ রোববার  দুপুরে পেকুয়া চৌমুহনী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম ও পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা ইন্সপেক্টর মোঃ মুছাইবিল বীন রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অবৈধ পলথিন মওজুদ রাখা ও বিক্রয় এর দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ১৫ (১) ৪ এর (খ) ধারায় পেকুয়া চৌমুহনী এলাকায় ভাই ভাই ষ্টোর কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে উপজেলার টইটং ইউনিয়নের নবির মালাকাধীন লাইসেন্সবিহীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ এর ৫,৬ ধারা লংঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, অবৈধ ইট ভাটা ও নিষিদ্ধ পলথিন বন্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিপুল পলথিন জব্দ ও জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে ব্যবসায়ীদের সর্তক করার পাশাপাশি উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে

 

 

আরও পড়ুন