নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে।

 নিজস্ব প্রতিবেদক।
মঙ্গলবার, ৭ জানুয়ারি ২৫
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বাল্লা স্থলবন্দরের পশ্চিম দিকে জহুর আলী (৬০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। হত্যার পর ওই ব্যক্তির মরদেহ তারা নিয়ে গেছে।
নিহত জহুর চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের পশ্চিম ডুলনা গ্রামের মনসুব উল্লাহর ছেলে।
আজ মঙ্গলবার ৭ জানুয়ারী দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম।
স্বজনদের বরাত দিয়ে উপজেলার গাজীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক চৌধুরী বলেন, জহুর আলী (৬০) নামে ওই ব্যক্তি ঢাকায় একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। তিন দিন আগে তিনি বাড়িতে আসেন। আসার সময় সে বেশ কিছু লুঙ্গি সাথে নিয়ে আসেন। সোমবার বিকেলে তিনি বাড়ির পার্শ্ববর্তী নালুয়া বাগানে যান।
এসময় তিনি তার পরিবারের সদস্যদের বলে যায় লুঙ্গিগুলো বিক্রি করে ঘরে ফিরবেন। স্থানীয়রা বলছেন, সীমান্ত এলাকা থেকে তাকে হয়তো ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের সদস্যরা। এরপর তাকে গুলি করে অথবা পিটিয়ে হত্যা করে মরদেহ তারা নিয়ে যায়।
তারা বলেন, জহুর আলী একজন ভালো ও বয়স্ক মানুষ। তাকে কেন এমনভাবে হত্যা করা হলো তা বোধগম্য নয়। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু বিচার চাই। চুনারুঘাট থানার (ওসি) মো. নুর আলম বলেন, বিষয়টি জানার পর আমরা বিজিবিকে সাথে নিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছে।

আরও পড়ুন