নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বিমানবন্দরে ২ হাজার ইয়াবাসহ যাত্রী আটক।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
বিমানযাত্রী বেশে পেটের ভেতর ইয়াবা বহনকালে ২০০৯ পিস ইয়াবাসহ  শাহ আলম শেখ (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
গতকাল বুধবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পরে বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়।
এয়ারপোর্ট আর্মড ব্যাটালিয়ন জানায়, বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ বিজি-৪৩৪ ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে দ. শাহ আলমকে বিমানবন্দর বলাকা ভবনের উত্তর পার্শ্ব এলাকা থেকে আটক করা হয়।
পরে তাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে কৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করেন। এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে এক্সরে পরীক্ষায় তার পেটে ডিম্বাকৃতির ৪১ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে ডাক্তারদের তত্ত্বাবধানে পায়ুপথ দিয়ে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপ মোড়ানো অবস্থায় ৪১ প্যাকেট ইয়াবা বের করা হয়।
শাহ আলম শেখ দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত বলে জানা যায়।
এছাড়াও সম্প্রতি এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে ২০২৪ সনের নভেম্বরের ০৮ তারিখে একই পন্থায় মাদক পরিবহন করতে গিয়ে ৩০৮০ পিস ইয়াবাসহ জুয়েল মিয়া(৩৩) এবং ১৬ ডিসেম্বর ৩৫৮৮ পিস ইয়াবাসহ মো. পলাশ (২৮) নামে আরও ২ জন মাদক ব্যবসায়ী আটক হয়।
এ ব্যাপারে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এডিশনাল ডিআইজি সিহাব কায়সার খান জানান, ‘পূর্বের তুলনায় ইদানীং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশী লক্ষ্য করা যাচ্ছে। আমরা বিমানবন্দর ঘিরে সব অপরাধ কার্যক্রম রোধে সচেষ্ট আছি।’

আরও পড়ুন