নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অভিনেতা সাইফকে ছুরিকাঘাতের মূল হোতা গ্রেপ্তার।

১৭ জানুয়ারি ২০২৫

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে মুম্বাইয়ের নিজ বাসায় ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার একদিন পর ব্যাপক তল্লাশী চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে আটক ব্যুক্তিকে মুম্বাইয়ের বান্দ্রা থানায় নিয়ে যেতে দেখা গেছে।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তার সম্পর্কে খুব বেশি কিছু জানাতে পারেনি।

সূত্র জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে বান্দ্রা রেলওয়ে স্টেশনের কাছে দেখা গেছে। পুলিশ ধারণা করছে, তিনি পালানোর আগে পোশাক পরিবর্তন করেছিলেন।এ ঘটনায় পুলিশ ২০টি দল গঠন করেছে। অভিযুক্তদের খুঁজে বের করতে প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করছে এবং বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করছে।

বান্দ্রার ‘সৎগুরু শরণ’ ভবনে ছুরিকাঘাতের শিকার হন সাইফ আলি খান। বুধবার রাত আড়াইটার দিকে তাদের ঘরের ভেতর দেখা যায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে। গৃহকর্মীর চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সাইফ। এরপর সাইফের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তি দুই ৩ বার ধারালো অস্ত্র দিয়ে অভিনেতাকে আঘাত করে।

পারিবারিক গৃহকর্মী ভাড়া করা অটোরিকশায় সাইফ আলী খানকে আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, সাইফ খানের শরীরের দুটি আঘাত গুরুতর। তার মেরুদণ্ডে রয়েছে ভাঙা ছুরির অংশ। প্রায় আড়াই ঘণ্টায় দুটি অস্ত্রোপচারের পর অভিনেতাকে শঙ্কামুক্ত ঘোষণা করেন চিকিৎসকেরা।

 

 

আরও পড়ুন