নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার।

নিউজ ডেক্স।

মঙ্গলবার ২৮ জানুয়ারি ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার ফেনীর ছাগলনাইয়া থানার এজাহারভূক্ত পলাতক আসামি যুবলীগের নেতা ইফতেখারুল আলম ওরফে শাহীন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রোববার ২৬ জানুয়ারি রাতে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

গ্রেপ্তার শাহীনকে (৩৫) ফেনীর ছাগলনাইয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক। তিনি ছাগলনাইয়া উপজেলার খুরশীদ পাটোয়ারী বাড়ির লিয়াকত পাটোয়ারীর ছেলে।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পায়, খালেদা জিয়ার গাড়িবহরে হামলায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাবের একটি দল অভিযান পরিচালনা করে শাহীন আলমকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জানায়, সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি। গ্রেপ্তার এড়াতে তিনি তার নিজ এলাকা ছেড়ে ঢাকার বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

ফেনীস্থ র‌্যাবের কোম্পানি অধিনায়ক সাদেকুল ইসলাম  সংবাদ কর্মীকে বলেন, গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

আরও পড়ুন