নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালানসহ আটক ২।

আমার দেশ ২৪
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্মকর্তারা স্বর্ণের এই চালান উদ্ধার করেন। এ ঘটনায় ওই ২ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এয়ারপোর্টের গ্রিন জোন চ্যানেল থেকে ২ যাত্রী স্বর্ণ নিয়ে বেরিয়ে গেলেও পরবর্তীতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও এভিয়েশনের নিরাপত্তারক্ষীরা পার্কিং থেকে ২ যাত্রীকে আটক করে।
পরে শুল্ক গোয়েন্দারা তাদের কাছ থেকে সাড়ে ১৭ কেজি স্বর্ণের চালান জব্দ ও তাদের আটক করেন। তল্লাশিকালে ওই ২ যাত্রীর লাগেজে এই স্বর্ণ পাওয়া যায়।

আরও পড়ুন