নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিএমপির সাবেক কমিশনার সাইফুল ও এসপি ইমন গ্রেফতার।

নিউজ ডেস্কঃ
 বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলাম এবং রাজশাহী সারদার পুলিশ একাডেমির পুলিশ সুপার (এসপি) তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করেছে পুলিশ।সাইফুলকে ঢাকা থেকে গ্রেফতার করা হয় বলে জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রইছ উদ্দিন।
এছাড়া সারদা থেকে তানভীর সালেহীন ইমনকে গ্রেফতার করা হয় বলে জনান রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান।
আজ বুধবার রইছ উদ্দিন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিএমপির সাবেক কমিশনার সাইফুল ইসলামকে ঢাকার পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা থাকায় তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে।
সিএমপির এক সূত্র জানায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় চট্টগ্রামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানায় দায়ের করা মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।বিসিএস ২০তম ব্যাচের কর্মকর্তা হিসেবে সাইফুল ইসলাম সিএমপির ৩২তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকার মেট্রোরেল এমআরটি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম ম্যানেজমেন্ট) সারোয়ার জাহান জানান, গতকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে ডিবির একটি টিম এসে এসপি তানভীর সালেহীন ইমনকে নিয়ে গেছে।তানভীর সালেহীন ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারে ২০১০ সালে যোগ দেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
তানভীর সালেহীন ২০২২ সালে এসপি হিসেবে পদোন্নতি পান। এরপর তাকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) হিসেবে পদায়ন করা হয়।

আরও পড়ুন