নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে ছয় মামলায় চার্জশিট অনুমোদন।

নিউজ ডেস্ক:
 মঙ্গলবার ১১ মার্চ, ২০২৫
পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ছয় মামলার চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।গতকাল সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে চার্জশিট দাখিলের কথা জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে বলে  জানান তিনি।
মহা পরিচালক জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব পালনকালে তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে নিজ মালিকানায় ও তার পুত্র, কন্যা, বোন, বোনের মেয়ে এবং বোনের ছেলের নামে ঢাকা শহরে বাড়ি বা ফ্ল্যাট ও আবাসন সুবিধা থাকার পরেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরাদ্দ সংক্রান্ত আইন ও বিধি লঙ্ঘন করে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের সহায়তায় ছয়জনের অনুকূলে ৬০ কাঠা বরাদ্দ দেয়ার অপরাধে ৬টি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে।
চার্জশিটগুলোতে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা সিদ্দিক, তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। এছাড়া গণপূর্ত ও রাজউকের বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী এই ৬ জন পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি বরাদ্দ নিয়েছেন।
গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলাগুলো করা হয়েছিল।

 

আরও পড়ুন