নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আওয়ামীলীগ নেতা এনাম মুন্সীর নামে থানায় একাধিক মামলা রয়েছে।

নিউজ ডেস্কঃ
বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫
আওয়ামীলীগ নেতা এনাম মুন্সীর নামে থানায় একাধিক মামলা রয়েছেখালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খালিদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগে খালিশপুর থানায় তিনটি এবং খুলনা সদর ও আড়ংঘাটা থানায় একটি করে মামলা রয়েছে। এনাম মুন্সীর বিরুদ্ধেও একাধিক নাশকতার মামলা রয়েছে। তাকে পুলিশ খুঁজছে।
এদিকে প্রিজন সেলে জামাই আদরে আওয়ামীলীগ নেতা খালিদের বৈঠক নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, চোর ও সন্ত্রাসীরা কারাগারে যেভাবে ভিআইপি প্রোটোকল পাচ্ছে তা জুলাই চেতনা পরিপন্থি এবং আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক৷
অভ্যুত্থান বিরোধী এই অপশক্তির যেখানে রিমান্ডে থাকার কথা তারা সেখানে প্রিজন সেলে বসেই নাকি বৈঠক করছে! কি নিয়ে বৈঠক হচ্ছে আমরা জানি না! তারা কি আবার আমাদের ওপর গুলি চালাতে চায়? আমাদের মারতে চায়? কি চায় তারা? কারা এই বৈঠকের আয়োজক এবং সহযোগী, কাদের ইন্ধনে এসব বৈঠক হচ্ছে তাদের খুঁজে বের করুন৷ অন্যথায় বিপ্লবী ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে৷

আরও পড়ুন