নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পবিত্র রমজান মাসের শেষ দশকের একটি বেজোড় রাত।

আমারদেশ২৪
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ইসলামে শ্রেষ্ঠতম রাত শবে কদর, যা পবিত্র রমজান মাসের শেষ দশকের একটি বেজোড় রাত।এ রাতের মর্যাদা ও মহত্ত্ব সম্পর্কে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে একটি সুরা নাজিল করেছেন। সুরাটির নামই হলো ‘আল-কদর’। সে সুরায় মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘নিশ্চয় আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্মন্ধে তুমি কি জান? মহিমান্বিত রাত সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি সেই রাত ঊষার আবির্ভাব পর্যন্ত।’ এই সুরায় বলা হয়েছে কুরআন মাজিদের মতো মহান মর্যাদাশীল কিতাব নাজিল কদরের রাতে; যে কিতাব দিকভ্রান্ত মানুষের জন্য সঠিক পথের দিশা।

শবে কদরের ফজিলত : রাসুল (সা.) বলেন, রমজান মাস তোমাদের মাঝে উপস্থিত। এ মাসে এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। যে ব্যক্তি এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সবকিছু থেকে বঞ্চিত হলো। শুধু হতভাগ্যরাই এ সম্মানিত রাত থেকে বঞ্চিত হয়। এ রাতের ফজিলত বর্ণনায় বোখারি শরিফের এক হাদিসে রাসুল (সা.) আরও বলেন, যে ঈমানের সঙ্গে পরিপূর্ণভাবে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, আল্লাহ তার জীবনের পেছনের সব গুনাহগুলো মাফ করে দেবেন।

আরও পড়ুন