নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

দেশে আবারও করোনার তাবা ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫।

নিউজ ডেস্ক:

সোমবার, ৯ জুন, ২০২৫, ১৫ মিনিট আগে।

দেশে আবারও চোখরাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলেন জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।আজ সোমবার (৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরেরি এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয়।
প্রেস রিলিজে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে পাঁচজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৪৭ দাঁড়িয়েছে। একই সঙ্গে সুস্থ হয়েছেন আরও ছয়জন। এর ফলে  ২০২০ সাল থেকে এখন পর্যন্ত এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৩ জনে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর দশ দিন পর, ১৮ মার্চ, দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। করোনা মহামারির তীব্রতা ২০২১ সালের ৫ ও ১০ আগস্টে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যখন দু’দিনেই ২৬৪ জন করে মারা যান।

আরও পড়ুন