নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাইস চ্যান্সেলর পরিবর্তন করা হয়েছিল। কাল শনিবার চাঁদপুর যাচ্ছেন: প্রধান মন্ত্রী। দেশের বাজারে মুরগি ও ডিমের দাম বেড়েছে ব্রয়লার মুরগি ২০০ টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বাঁচাতে এখন চুপ: তাসনিম জারা। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে ৩ জনের মৃত্যুর। হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর। যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যের ৩ দেশ ড্রোন হামলা হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রোগী পরিবার।

রাউজানে বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাউজান উপজেলায় বিদেশি পিস্তলসহ মো. পারভেজ ও মো. সাকিব নামের ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের মীরধারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত পারভেজ রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধার পাড়া গ্রামের মৃত মো. হেলালের ছেলে এবং সাকিব একই ওয়ার্ডের ধুম গ্রামের ফকিরপাড়ার নুরুল আলমের ছেলে।

চট্টগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, মাদক কারবারিদের অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় রাউজান থানা পুলিশ। এ সময় পারভেজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং সাকিবের কাছ থেকে একটি রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এসব অস্ত্র ব্যবহার করে তারা মাদক কারবারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন