নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক।’ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন। বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী। নিরাপত্তা পেলে দেশে ফিরবো সাকিব আল হাসান। ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি। বিপদে পড়া দেখে অনেকে হাসাহাসি করে, মিম বানায়, কমেন্টে ‘কর্মফল। ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত।

বর্ষার প্রয়োজন কিছু আবশ্যিক জিনিসপত্র।

 

আমারদেশ২৪ নিউজ।
মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
বর্ষার প্রয়োজন কিছু আবশ্যিক জিনিসপত্র। এই হঠাৎ বৃষ্টির দিনগুলোতে ছাতা বা রেইনকোট এই জিনিস দুটির যেকোনো একটি না রাখলেই নয়। তবে একঘেয়ে রঙের ছাতা বা রেইনকোটের বদলে বেছে নিতে পারেন রঙিন কিছু। এখন নানা প্রিন্টের ছাতা পাওয়া যায়, সেখান থেকে বেছে নিন পছন্দেরটি। ফ্লোরাল প্রিন্ট, চেক বা নানা রঙের স্ট্রাইপ মেঘলা দিনগুলোর জন্য উপযোগী। ছাতা হাতে হাঁটার ঝক্কি এড়াতে রেইনকোট বেছে নিন। সেখানেও পাবেন নানা রঙের অপশন।
বর্ষায় জুতা মোটেও উপযোগী নয়। এই সময় রাবারের জুতাই সবচেয়ে উপযোগী। কিছুটা উঁচু রাবারের স্যান্ডেল পরলেও রাস্তার পানি থেকে পা রক্ষা করা সম্ভব। তবে সবথেকে ভালো হলো রাবারের জুতা। এতে পা পানি থেকে বাঁচে। সে ক্ষেত্রে রঙিন জুতা বেছে নিন দেখতে ভালো লাগবে।
এই মৌসুমে ভারী ব্যাগের বদলে কাজ চালানোর মতো ছোট বা মাঝারি আকারের ব্যাগ বেছে নিতে পারেন। রঙিন বা প্রিন্টের ব্যাগ আপনার সম্পূর্ণ আউটলুকে ভিন্নতা এনে দেবে। আর পোশাকে ভিন্নতা আনতে রঙিন স্কার্ফ ব্যবহার করুন। এই বৃষ্টি এই রোদের খেলায় নিজেকে বাঁচাতে স্কার্ফ খুব উপকারী।
বর্ষায় ফোনের জন্য খুব জরুরি ওয়াটার প্রুফ ফোন কভার। মোবাইল এক্সেসরিজের দোকানে বর্ষার উপযোগী বিশেষ ধরনের ফোন কভার পাওয়া যায়। যত বৃষ্টিই হোক, কভার লাগানো থাকলে ফোনে পানি ঢোকে না।
বর্ষার গুমোট আবহাওয়ায় মেঘলা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলতে গোলাপ বা ল্যাভেন্ডার সুগন্ধি বেশ কার্যকর। এ সময় মেকআপ বাছাইয়ে সচেতন হন। যেমন মাশকারা, কাজল বা লাইনার বাছাইয়ের সময় অবশ্যই ওয়াটারপ্রুফ বেছে নিতে হবে। বর্ষাতেও দীর্ঘ সময় ঘরের বাইরে থাকার লিপবাম লাগিয়ে নিতে পারেন। মৌসুমে ত্বক তেলতেলে করে ফেলতে পারে এমন প্রসাধনী এড়িয়ে চলুন। ভারী ফাউন্ডেশন বাদ দিয়ে বিবি বা সিসি ক্রিম লাগিয়ে এর ওপর কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন, মুখ থাকবে একদম ফ্রেশ। এই আবহাওয়ায় চুল নিস্তেজ হয়ে যায়। এই মৌসুমে মাথার ত্বক তেলতেলে হয়ে যাওয়ার সমস্যা হয় বেশি। আবার প্রতিদিন শ্যাম্পু করাও সম্ভব হয় না। কারণ চুল শুকানো বেশ ঝামেলা। এ ক্ষেত্রে ড্রাই শ্যাম্পু বেশ সুবিধাজনক।

আরও পড়ুন