নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে ২ শিশুর মত্যু। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের ১১ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত। ইতিমধ্যে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত। শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। বৃষ্টি হলেও কাঁচাবাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।

দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি।

আমারদেশ২৪ নিউজ।
শনিবার, ২৮ জুন, ২০২৫
দেশের দিকে ভারি থেকে অতিভারি মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’ ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। ‘নির্ঝর’ আংশিক ও মৌসুমি বৃষ্টিবলয়। গতকাল শুক্রবার রাতে বিডব্লিউওটি নিজেদের ফেসবুক পেজে এমন তথ্য জানায়। পোস্টে বিডব্লিউওটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে ভারি থেকে অতিভারি মৌসুমি বৃষ্টিবলয় ‘নির্ঝর’। এটি একটি আংশিক বৃষ্টিবলয়, এর প্রভাবে দেশের বেশ কিছু এলাকা বৃষ্টিহীন থাকতে পারে।
পোস্টে আরও বলা হয়, ‘নির্ঝর’ চলতি বছরের সপ্তম বৃষ্টিবলয় এবং তৃতীয় মৌসুমি বৃষ্টিবলয়, যা ২৮ জুন দেশের উপকূলীয় এলাকা থেকে শুরু হয়ে আগামী ৫ জুলাই রাজশাহী বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। দেশের সমগ্র উপকূলীয় এলাকায় সর্বাধিক সক্রিয় থাকলেও বেশ সক্রিয় থাকবে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগে। আর মাঝারিভাবে সক্রিয় থাকবে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি মানের সক্রিয় থাকবে।
এ সময় চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ধসের আশঙ্কা রয়েছে। কালবৈশাখীর আশঙ্কা না থাকলেও কমবেশি বজ্রপাত হতে পারে। পাশাপাশি বড় কোনো ঝড়ের সম্ভাবনা না থাকলেও উপকূলীয় এলাকায় লঘুচাপের প্রভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর মৌসুমি বায়ুর চাপের তারতম্যের কারণে বেশিরভাগ সময়ই সাগর কিছুটা উত্তাল থাকতে পারে।
এ দিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে সংস্থাটি।
আজ শনিবার  আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সেই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন