দুপুরের মধ্যে ঝড়-ভারি বৃষ্টির শঙ্কা।
শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
দেশের চার জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ শুক্রবার (১১ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, এবং কুমিল্লা জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আমারদেশ২৪ ডেস্ক।









