নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক।

বুধবার ১৬ জুলাই ২০২৫

দেশের সীমান্ত এলাকায় মাদকের প্রবনতা বৃদ্ধি রয়েছে। ফলে এখানে মাদক রোধে অভিযানে সরকার একটি বড় পরিকল্পনা করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। এ নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই এলাকার একটি বড় জনগোষ্ঠী মাদকের সাথে সংশ্লিষ্ট, তারা এটাকে জীবিকা হিসেবে নিয়েছ। মাদক কারো জীবিকা হতে পারে না। তাই মাদকের সাথে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তারা যেকোন পর্যায়ের হোক, তাদের শাস্তির আত্ততায় আনা হবে। পাশাপাশি পুলিশের সদস্যরা যদি কোন অপরাধে জড়িয়ে পরে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার, কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার এবং ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রমুখ।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন