নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বমঞ্চে সঞ্চালনা করবেন রাশমিকা মান্দানা। আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক।’ জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির জন্য দোয়া চাইলেন। বিনা অপরাধে সাংবাদিকরা জেলে থাকুক আমরা চাই না: তথ্যমন্ত্রী। নিরাপত্তা পেলে দেশে ফিরবো সাকিব আল হাসান। ১৫ বছরের বয়সসীমা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। কালবৈশাখীর আশঙ্কায় দেশের ১৩টি অঞ্চলে ঝড়–বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি। বিপদে পড়া দেখে অনেকে হাসাহাসি করে, মিম বানায়, কমেন্টে ‘কর্মফল। ফেসবুক ও ইনস্টাগ্রামে বড় পরিবর্তন হতে যাচ্ছে। দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত।

সেন্টমার্টিনে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

আমারদেশ২৪ নিউজ।

শনিবার ২৬ জুলাই ২০২৫

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিনে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছ। এর আগে শুক্রবার  সেন্টমার্টিন দ্বীপে উত্তর বীচ সংলগ্ন তীরে রোহিঙ্গা ভর্তি বোটটি নোঙ্গর করে। অনুপ্রবেশকারীদের মধ্যে রয়েছে, ১৬ পুরুষ, ৩ নারী, একটি শিশুসহ ২০ মায়ানমার নাগরিক। রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কবলে পড়ে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। অনুপ্রবেশকারিদের মধ্যে ১৬ পুরুষ, তিন নারী, একটি শিশুসহ ২০ মায়ানমার নাগরিক রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত পাঠানো হবে।

সেন্টমার্টিনের বাসিন্দা জসিম শুভ বলেন, সকালে ঝড়ের কবলে পড়ে বাংলাদেশের সীমানায় চলে আসে তারা। সাগর উত্তাল থাকায় তারা বোট নিয়ে সেন্টমার্টিনের উপকূলের দিকে চলে আসে। পরে বিষয়টি বিজিবিকে জানানো হলে তাদের ক্যাম্পে নেওয়া হয়।

 

আরও পড়ুন