নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বকাপে লামিনে ইয়ামালকে পাওয়া নিয়ে খানিকটা শঙ্কা ছিল। মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় আবারও গোলাগুলি ও ভারী বিস্ফোরণ। ইরানের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছে কাতার। তিস্তা প্রকল্পে চীনের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। জোড়া গোলে ব্রাজিল দাপট দেখাচ্ছে। ইতিমধ্যে শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে ১৩ দল। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দলটির ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার। ভূমিকম্পে কেঁপে উঠেছে পূর্ব এশিয়ার দেশ জাপান। ইন্টারন্যাশনাল ইনার হুইলের প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পারিবারিক বিরোধ মীমাংসার সালিশে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা।

নিজস্ব প্রতিবেদক।

সোমবার ০৪ আগস্ট ২০২৫

হাটহাজারীতে পারিবারিক বিরোধ মীমাংসার সালিশে ফখরুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্য করা হয়েছে।এর আগে শুক্রবার রাতের এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নুর আলম (৪২) ও মো. মুসলিম (৪৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ।

এর আগে শনিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান।ফখরুল ইসলাম হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানান, ২৭ জুলাই স্কুল থেকে ফেরার পথে ফখরুল ইসলামের ১৫ বছর বয়সী মেয়েকে একই এলাকার রিফাতসহ কয়েকজন নোয়াখালীর সুবর্ণচরে নিয়ে যায়।

সেখানে ভয়ভীতি দেখিয়ে রিফাতের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করতে বাধ্য করা হয় মেয়েটিকে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।এ ঘটনার ৬ দিন পর শুক্রবার রাতে ছেলে ও মেয়ের পরিবারের সদস্যরা সালিশে বসেন। সেখানে ঘটনার বর্ণনা দিতে গিয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

একপর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামের ওপর হামলা চালানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান বলেন, ফখরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছ

 

আরও পড়ুন