নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে ভেসে ২ শিশুর মত্যু। মরক্কোর বিপক্ষে ২-০ গোলের জয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে ফ্রান্স। নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ৫ জেলার শনিবারের ১১ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত। ইতিমধ্যে চট্টগ্রাম নগরীসহ দেশের বিভিন্ন অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত। শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দি। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কোনো কূটনৈতিক ঘাটতি নেই বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পলাতক ৫৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত হচ্ছেন। বৃষ্টি হলেও কাঁচাবাজারে সবজির সরবরাহে কোনো ঘাটতি দেখা যায়নি।

বৃহত্তম তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

আমারদেশ২৪ ডেস্ক।
সোমবার, ৪ আগস্ট, ২০২৫

পানির চাপ বেড়ে যাওয়ায় হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছেবলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন।

আজ রোববার সকাল ৯টার দিকে ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপৎসীমা ৫২.১৫ মিটার অতিক্রম করে ৫২.২০ মিটার উচ্চতায় প্রবাহিত হয়। ব্যারাজ এলাকায় স্বাভাবিক পানির বিপৎসীমা ৫২.১৫ মিটার। গত শনিবার পানির উচ্চতা ছিল ৫১.৮০ মিটার, যা বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত ১৬ ঘণ্টায় নদীর পানি ৪০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করল। সর্বশেষ ২৯ জুলাই রাতেও পানি ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।

আরও জানা যায়, রোববার ভোরে হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধি পায়। পানির চাপ সামলাতে ব্যারাজের সব (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে।

পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখরিবাড়ি, টেপাখরিবাড়ি, গয়াবাড়ি, খালিশা চাপানি ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের নদী তীরবর্তী গ্রামগুলোতে পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও উঠানে। এতে অনেক কৃষিজমি পানির নিচে তলিয়ে গেছে এবং কৃষকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন