নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

দেশ ও বিদেশের কোটি ভক্ত ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন: শীর্ষ নায়ক শাকিব খান।

বিনোদন সাংবাদিক: কিশোর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিদেশের কোটি ভক্ত ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় শাকিব খান বলেন, দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’ পরবর্তীতে এই বার্তাটি সুপারস্টার তার ব্যক্তিগত ফেসবুক পেজেও শেয়ার করেন।

প্রতিবারের মতো এবারও ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন শাকিব খান। হল দখলের লড়াইয়ে এবারও তিনি নিজের রাজত্ব অক্ষুণ্ণ রেখেছেন।

জানা গেছে, দেশের সিঙ্গেল স্ক্রিনের প্রায় সবকটিতেই মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘প্রিন্স’। এর পাশাপাশি দেশের আধুনিক সব সিনেমাপ্লেক্সগুলোতেও বড় পরিসরে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

শাকিব অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি এই নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে একজন দুর্ধর্ষ গ্যাংস্টার চরিত্রে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও ভারতের জ্যোতির্ময়ী কুণ্ডু। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। ঈদের দিন থেকেই দেশজুড়ে ১২০টিরও বেশি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন