কাল বুধবার ৫ দফা দাবীতে সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্ ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর।তিনি জানান, দীর্ঘদিন ধরে উত্থাপিত বিভিন্ন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
amardesh24.com









