নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে। 

মানবপাচার প্রতিরোধ ইউনিট: বাংলাদেশ থেকে মানবপাচার রোধে এবং এ সংক্রান্ত মামলার সুনির্দিষ্ট তদন্ত নির্দেশিকা প্রদানে সিআইডির ‘ট্র্যাফিকিং ইন হিউম্যান বিয়িং’ ইউনিট কাজ করছে। মামলাগুলোর সময়মতো তদন্ত নিশ্চিত করা এবং আদালতে শক্ত তথ্য-প্রমাণ উপস্থাপনে সহায়তা করাই এই ইউনিটের কাজ। আন্তর্জাতিক মানবপাচার রোধে আন্তর্জাতিক যেকোনো যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।

ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট: দেশের ভেতরে সংঘটিত বড় ধরণের আর্থিক অপরাধ, মানি লন্ডারিং বা অর্থপাচার সংক্রান্ত মামলার তদন্ত ও মনিটরিং নিশ্চিত করে এই ইউনিট। বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক সমন্বয় রেখে তারা কাজ করে থাকে।

কাউন্টার টেররিজম ইউনিট: সন্ত্রাসবাদ সংক্রান্ত জটিল মামলার তদন্ত করা, মামলার অগ্রগতি মনিটরিং করা এবং তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করতে প্রয়োজনীয় ডেটা বা তথ্য সংরক্ষণের কাজটি সুচারুভাবে সম্পাদন করে এই শাখা।

ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট: অপরাধ দমনে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও দ্রুত ছড়িয়ে দেয়ার লক্ষ্য নিয়ে ২০০৮ সালের ১ মার্চ ইন্টারপোলের তৎকালীন মহাসচিব রোনাল্ড কে. নোবেল সিআইডির ‘ক্রিমিনাল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ইউনিট’ উদ্বোধন করেন। এটি আধুনিক তদন্ত ব্যবস্থার এক যুগান্তকারী সংযোজন।

প্রশাসন ও অর্থ বিভাগ: সিআইডির প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, অভ্যন্তরীণ কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, লজিস্টিকস সাপোর্ট, পরিবহন ব্যবস্থাপনা এবং প্রসংগক্রমে পুলিশ কর্মকর্তাদের মানবাধিকার, শিশু বিচার ব্যবস্থা ও নারী-শিশু পাচার প্রতিরোধ বিষয়ক বিভিন্ন আধুনিক প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব এ বিভাগের।অপরাধের মাত্রা ও রূপ প্রতিদিন পরিবর্তন হচ্ছে। এনালগ থেকে অপরাধীরা এখন প্রবেশ করেছে ডিজিটাল যুগে।

amardesh24.com

 

আরও পড়ুন