নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

হরমুজ প্রণালিতে জাহাজে হামলাকে কেন্দ্র করে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।এর জবাবে মধ্যপ্রাচ্যের দুই দেশ-বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলার দাবি করেছে ইরান।

আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমান বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি করেছে তারা।

আইআরজিসির দাবি, হামলার লক্ষ্য ছিল বাহরাইনে থাকা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি।এর আগে মঙ্গলবার ইরানের হরমোজগান ও মাহশাহরের উপকূলীয় এলাকায় সামরিক ঘাঁটি ও কিছু বেসামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

amardesh24.com

 

আরও পড়ুন