নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে মামলা। রাজধানী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়ক পরিদর্শন করেছেন তারেক রহমান। জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। সারাদেশে হাম উপসর্গে দুই জনের মৃত্যু হয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গন স্বাগতিক ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।  আলিফকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির। বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁকে ফোন করে সমঝোতার প্রস্তাব দেন। একটি বহুজাতিক নেটওয়ার্কের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। সন্দেভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ টাস্কফোর্স। অতিরিক্ত সচিব ফেরদৌসী শাহরিয়ারের অকাল মৃত্যুতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর গভীর শোক প্রকাশ।

ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছে।

ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার তাগিদ দিয়েছ ভারতের সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটি। গতকাল ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়ক এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সংসদীয় কমিটি জানিয়েছে, বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমে যাওয়া এবং নিরাপত্তাজনিত কড়াকড়ির কারণে দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে পরিস্থিতি অনুকূলে আসার সঙ্গে সঙ্গে ভিসা কার্যক্রম ধাপে ধাপে পুরোপুরি স্বাভাবিক করার জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে দুই দেশের মধ্যে একটি কার্যকর দ্বিপক্ষীয় কনস্যুলার সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। এর আওতায় নিয়মিত ভিসানীতি পর্যালোচনা করা, আবেদনকারীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং বৈধ ভ্রমণকারীদের ভোগান্তি কমানোর বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানিয়েছে, ২০২৪ সালের আগস্ট মাসে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির কারণে ভিসা কার্যক্রম সীমিত করা হয়েছিল এবং কনস্যুলার কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়। তবে বর্তমানে বাংলাদেশের পাঁচটি ভিসা কেন্দ্রে প্রতিদিন প্রায় ১ হাজার ৫০০টি ভিসা দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রায় ৮০ শতাংশই চিকিৎসার জন্য দেওয়া মেডিকেল ভিসা।

amardesh24.com

 

আরও পড়ুন