শহরে অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চালিয়ে ৫৯ দিনে ১ হাজার ৫৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩৬০ জন চোর ও ছিনতাইকারী, ৩৪০ জন মাদকসেবী এবং ৮৬ জন মাদক কারবারি রয়েছেন। একই সময়ে অভিযানে ১৯৬ জন কিশোর গ্যাং সদস্যকেও আটক করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫৯ দিনে এসব গ্রেপ্তারের ঘটনা ঘটে। এ সময় পেনাল কোডের ২৯০ ধারায় ৫২ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৮৪ জন এবং নিয়মিত মামলায় ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ আলী।পুলিশ জানিয়েছে, শহরে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
amardesh24.com









