আমারদেশ২৪ ডেস্ক।
ভারত থেকে আসা ২০ বোতল মদ উদ্ধার করেছে বরকল ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা, আজ শুক্রবার ৩০ অক্টোবর বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর রহমান সাগরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন সদরের বীর প্রতীক আয়েজ উদ্দিন গেটের সামনে কর্ণফুলী নদীপথে দুর্গম ছোট হরিণা থেকে রাঙ্গামাটিগামী একটি যাত্রীবাহী লঞ্চে বিশেষ টহল দল তল্লাশি চালায়। এ সময় লঞ্চের ভেতর মালিকবিহীন অবস্থায় ভারতীয় ‘কেডি ৫০ হুইস্কি’র ২০ বোতল পাওয়া যায়।
পরে উদ্ধার করা মদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরকল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে জমা দেওয়া হয়েছে।
বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সম্রাট তানভীর সাগর জানান, মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবির অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সীমান্ত সুরক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে ব্যাটালিয়ন দৃঢ় অবস্থানে রয়েছে। মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
amardesh24.com









