নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
সোনার বাজার আবারও কমানোর ঘোষণা। এলপিজি গ্যাসের দাম ১৫৮৫ টাকা নির্ধারণ। জিয়াউল আহসানের বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন। আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০.৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড। নিজ গ্রাম ঠাকুর গাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি। সরকারি কর্মজীবীদেরই কেবল নতুন বেতন-ভাতা বৃদ্ধির সুবিধা দেওয়া উচিত। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন: ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের বিভিন্ন এলাকায় এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৪৭১ জন।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশ,আজ বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

ইসির তথ্য অনুযায়ী, ভোটার এলাকা পরিবর্তনের জন্য আবেদন দাখিলের শেষ সময় ৭ সেপ্টেম্বর। দাখিল করা আবেদন ইস্যুর শেষ তারিখ ৯ সেপ্টেম্বর এবং ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।

চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন উপলক্ষে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, ইস্যু এবং দাখিল করা আবেদন নিষ্পত্তির জন্য সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

আবাসস্থল পরিবর্তনের কারণে যারা ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন দাখিল করতে হবে।

amardesh24.com

 

আরও পড়ুন