আওয়ামী সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দশম সাক্ষীর সাক্ষ্যগ্রণ চলছে।
আজ বুধবার বেলা ১১টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর একক বেঞ্চে বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এদিন সাক্ষ্য দিচ্ছেন ৬০ বছর বয়সী আব্বাস মল্লিক। তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। জিয়াউল আহসানের বিরুদ্ধে তার ভাই আলকাছ মল্লিককে হত্যার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আব্বাস।
মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর তাসমিরুল ইসলাম। তার সঙ্গে রয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিমসহ প্রসিকিউশন দলের অন্য সদস্যরা।
amardesh24.com








