নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

গুলশান থানার ওসির পর ডিসি তানভীরকে সরানো হলো।

(ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।আজ বুধবার জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে তাঁকে ডিএমপি সদর দপ্তরে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়।

এর আগে গুলশান থানার ওসি মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী জানান, প্রশাসনিক কারণেই ডিসি ও ওসিকে সরিয়ে নেওয়া হয়েছে। আপাতত তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কারও নাম ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ১১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর ককটেল নিক্ষেপের কথা উল্লেখ করা হয়।

ওই ঘটনার পর গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরই ধারাবাহিকতায় পাঁচ দিনের ব্যবধানে ওসি এবং বিভাগের ডিসিকে প্রত্যাহারের প্রশাসনিক সিদ্ধান্ত এলো।

amardesh24.com

 

আরও পড়ুন