নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জুলাই আন্দোলনে রাব্বি হত্যা মামলায় শেখ হাসিনা জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ : ডিসি জাহেদ। বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ নিয়ন্ত্রণ। বিডিআর হত্যাকাণ্ডের চার প্রত্যক্ষদর্শী। ম্যাজিস্ট্রেট আদালতে চালু করা হয়েছে ‘সামারি ট্রায়াল। আসিফ মাহমুদের হিসাব চেয়ে চিঠি দুদক। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী। দুঘর্টনা কবল থেকে রক্ষা পেলেন বাবু নগরী। ভারতের কাছে বিদ্যুতের সুইচ টিপলে বন্ধ হয়ে যাবে: রাষ্ট্রপতি।

ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেলেও ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘের অধিবেশন শেষে সানফ্রান্সিসকো সফরের পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে। দীর্ঘ সময় দেশের বাইরে না থাকা এবং রাষ্ট্রীয় ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। প্রায় চার দশক পর বাংলাদেশের কোনো কূটনীতিক আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। একই অধিবেশনে সরকারপ্রধান হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ২৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরদিন ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।

আগের পরিকল্পনা অনুযায়ী, জাতিসংঘের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান  সানফ্রান্সিসকো যাওয়ার কথা ছিল। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা ছিল। তবে সফরসূচি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হওয়ায় সানফ্রান্সিসকোর এসব কর্মসূচি বাদ দেওয়া হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যাও ৩০ জনের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা করা হয়েছে। সে অনুযায়ী সফরসঙ্গীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। রাষ্ট্রীয় অর্থের ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় সময় ব্যয় এড়ানোর লক্ষ্যেই সফরসূচি ও সফরসঙ্গীর সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

amardesh24.com

আরও পড়ুন