নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জুলাই আন্দোলনে রাব্বি হত্যা মামলায় শেখ হাসিনা জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ : ডিসি জাহেদ। বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ নিয়ন্ত্রণ। বিডিআর হত্যাকাণ্ডের চার প্রত্যক্ষদর্শী। ম্যাজিস্ট্রেট আদালতে চালু করা হয়েছে ‘সামারি ট্রায়াল। আসিফ মাহমুদের হিসাব চেয়ে চিঠি দুদক। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী। দুঘর্টনা কবল থেকে রক্ষা পেলেন বাবু নগরী। ভারতের কাছে বিদ্যুতের সুইচ টিপলে বন্ধ হয়ে যাবে: রাষ্ট্রপতি।

জুলাই আন্দোলনে রাব্বি হত্যা মামলায় শেখ হাসিনা জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা।

রাজধানীর খিলগাঁও এলাকায় বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক কর্মকর্তাসহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে মামলাটি করেন নিহত রাব্বীর মামা ও খিলগাঁও থানার ঝিলপাড় ইউনিটের যুবদল সদস্য নাঈম কলিমুল্লাহ সরকার। বুধবার (১৬ সেপ্টেম্বর) আদালতের বেঞ্চ সহকারী মো. রিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। আগামী ২ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত ও জুনাইদ আহমেদ পলককে আসামি করা হয়েছে।
মামলায় সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, শেখ হেলাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, মুজিবুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু ও ডা. হাবিব এ মিল্লাতের নামও রয়েছে।
সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ও আবুল ফজল মীর বাদল এবং সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলিকেও আসামি করা হয়েছে।
amardesh24.com

আরও পড়ুন