নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন সৌদীসহ বিভিন্নদেশের প্রধানরা। তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে। সরকার ৩টি দাবী মেনে নিলে বিস্ফোরণ ঘটবে না: পাটোয়ারী। ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ এ বক্তব্য দিয়েছেন: ড,জোবাইদা। রাজধানীতে নিত্যপন্য দাম বেড়েছে। কুমিল্লায় অভিযানে ১৮ থানা এলাকা থেকে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ। আওয়ামী লীগ ফিরলে জামায়াতের কপালে দুঃখ আছে : রাশেদ খাঁন। চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ২০ টাকা বাড়ানো হয়েছে। মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা।

অধিবেশনের ফাঁকে তারেক রহমানের সাথে পাকিস্তানের শাহবাজের দ্বিপাক্ষিক বৈঠক।

আন্তর্জাতিক ডেস্ক।

বিশ্বের জাতিসংঘে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন তাঁরা।

বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তাঁরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করে সাম্প্রতিক সময়ে সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। শাহবাজ শরিফ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়। অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন দুই প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান শাহবাজ শরিফ। জাতিসংঘের লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি।আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও তাঁরা জোর দেন।

amardesh24.com

 

আরও পড়ুন