বাকলিয়া এলাকার তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে।
গতা্শুল ক্রবার দুপুরে তুলাতলীর জামাই বাজার এলাকার আলী মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১টা ১৫ মিনিটে তারা আগুন লাগার খবর পায় আগুন নিভাতে চারটি ইউনিট কাজ করে। বেলা পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শাহ ইমরান জানান, কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।আগুনে মার্কেটটির ৫ থেকে সাতটি দোকান পুড়ে গেছে। আগুন নেভানোর পর বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
amardesh24.com








