নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন সৌদীসহ বিভিন্নদেশের প্রধানরা। তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে। সরকার ৩টি দাবী মেনে নিলে বিস্ফোরণ ঘটবে না: পাটোয়ারী। ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ এ বক্তব্য দিয়েছেন: ড,জোবাইদা। রাজধানীতে নিত্যপন্য দাম বেড়েছে। কুমিল্লায় অভিযানে ১৮ থানা এলাকা থেকে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ। আওয়ামী লীগ ফিরলে জামায়াতের কপালে দুঃখ আছে : রাশেদ খাঁন। চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ২০ টাকা বাড়ানো হয়েছে। মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা।

আওয়ামী লীগ ফিরলে জামায়াতের কপালে দুঃখ আছে : রাশেদ খাঁন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলে দেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। তাঁর দাবি, একাত্তরের ঘাতক ও চব্বিশের পরাজিত শক্তি একজোট হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হলে ভবিষ্যতে জামায়াত নেতাদেরই আবার ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান বলেন, সরকার যখন রাষ্ট্র পুনর্গঠনের মূল ধারায় মনোযোগ দিচ্ছে, ঠিক তখনই একটি মহল পতিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছে।

জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার হুমকির যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন তিনি, রাশেদ খানের ভাষ্য, বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনের পরিবর্তে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সংস্কারকাজে বাধা সৃষ্টি করছে। এমনকি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া জ্বালানি সংকটকে পুঁজি করে লংমার্চের নামে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা চলছে।

জামায়াত নেতৃত্বের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে রাশেদ খান বলেন, নির্বাচনের আগেই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণার যে মনোভাব জামায়াত দেখাচ্ছে, তা আত্মঘাতী। তাঁর দাবি, জামায়াতের এমন অবস্থানের কারণেই নিষিদ্ধঘোষিত ও গণধিকৃত ছাত্রলীগ-যুবলীগ রাজপথে মিছিল করার সাহস পাচ্ছে।

তিনি বলেন, আওয়ামী লীগকে যারা আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইছে, তাদের মনে রাখা উচিত, দলটি ক্ষমতায় ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে। এ ধরনের দেউলিয়া রাজনীতি বন্ধ করে জামায়াত নেতাদের সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

amardesh24.com

 

আরও পড়ুন