নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন সৌদীসহ বিভিন্নদেশের প্রধানরা। তুলাতুলিতে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭টি দোকান পুড়ে গেছে। সরকার ৩টি দাবী মেনে নিলে বিস্ফোরণ ঘটবে না: পাটোয়ারী। ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ এ বক্তব্য দিয়েছেন: ড,জোবাইদা। রাজধানীতে নিত্যপন্য দাম বেড়েছে। কুমিল্লায় অভিযানে ১৮ থানা এলাকা থেকে ৬২৪ জনকে আটক করেছে পুলিশ। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে পুলিশ। আওয়ামী লীগ ফিরলে জামায়াতের কপালে দুঃখ আছে : রাশেদ খাঁন। চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ২০ টাকা বাড়ানো হয়েছে। মালদ্বীপের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন দক্ষিণের অভিনেত্রী নয়নতারা।

কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী হকি দল।

স্পোর্টস ডেস্ক।

প্রথমবারের মতো অংশ নিয়ে চরম কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী হকি দল। টুর্নামেন্টের পুল ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে বুধবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৮-০ গোলের বড় ব্যবধানে পরাস্ত করে দক্ষিণ কোরিয়া।

আন্তর্জাতিক এশীয় মঞ্চে অভিষিক্ত বাংলাদেশের মেয়েরা পুরো ম্যাচজুড়েই কোরীয় খেলোয়াড়দের একের পর এক আক্রমণের মুখে কোণঠাসা হয়ে পড়ে। রক্ষণভাগ সামলাতেই ম্যাচজুড়ে ব্যস্ত থাকতে দেখা যায় লাল-সবুজ প্রতিনিধিদের। মাঠের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে নিয়মিত বিরতিতে আটটি গোল আদায় করে নেয় কোরিয়ার ফরোয়ার্ডরা।

এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চীনের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। পরের ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই উপহার দিলেও শেষ পর্যন্ত ৩-১ গোলে হেরে যায় তারা।

আসরে টানা ৩ ম্যাচ শেষে বাংলাদেশ প্রতিপক্ষের জালে মাত্র ১টি গোল দিতে পেরেছে, যার বিপরীতে হজম করতে হয়েছে ২৪টি গোল। ফলে দলের গোল ব্যবধান দাঁড়িয়েছে ১-২৪।আসরের পুল ‘এ’-তে স্থান পাওয়া বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে কাজাখস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে।

amardesh24.com

 

আরও পড়ুন