নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ।

রোববার, ৬ জুলাই, ২০২৫
পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ  আজ রোববার সারাদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধরয়েছে। তবে ২ দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিকভাবে চলছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। কাল সোমবার (৭ জুলাই) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম শুরু হবে।’
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, ‘আজ আশুরা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার বলেন, ‘আজ পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি। কাল সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হবে। তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যেতে পারবে।’
প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়। আর ভারতে রফতানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। যোগাযোগব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি।
দেশে স্থলপথে যে পণ্য আমদানি হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। এ ছাড়া প্রতি বছর এ বন্দর দিয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয়ে থাকে। যা থেকে সরকারের প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়।

আরও পড়ুন