সীতাকুণ্ডে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাসের ধাক্কায় ইমন সাহা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিদ্যুৎ অফিস এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ইমন সাহাপজেলারবারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামের বজন সাহা বাড়ির স্বপন সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন সাহা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আঃ মোমেন বলেন, “ঢাকামুখী লেনে একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমারদেশ২৪ নিউজ।









