গ্রুপ ১-এ আছে বাংলাদেশ। ওই গ্রুপে টাইগ্রেসদের অন্য পাঁচ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ ২-এ আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।১৪ জুন ইংল্যান্ডের বার্মিংহাম ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। এরপর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।২০১৪ সালে অভিষেকের পর ছয়টি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। কোনো আসরেই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি টাইগ্রেসরা। বিশ্বকাপের মঞ্চে ২৫ ম্যাচ খেলে ৩টিতে জয় ও ২২টিতে হেরেছে বাংলাদেশ।
মূল পর্বে খেলতে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। নিউজিল্যান্ডের কাছে ৬৮ এবং আয়ারল্যান্ডের কাছে ১১ রানে হারে মেয়েরা।প্রতিটি গ্রুপের সেরা দু’দল সেমিফাইনাল খেলবে। ৩০ জুন ও ২ জুলাই দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ৫ জুলাই লর্ডসের ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে।