দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬ ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ৩ দেশে ভিন্ন সময়ে ৩টি আলাদা উদ্বোধনী অনুষ্ঠানেরমাধ্যমে পর্দা উঠছে এবারের বিশ্বকাপের। জমকালো আয়োজনে কী থাকছে, বাংলাদেশ সময়ে কখন এ তিন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার বিস্তারিত তথ্য একনজরে দেখে নিতে পারেন।
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ এবার যৌথভাবে আয়োজন করেছে তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিন স্বাগতিক দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সব সংগীত তারকা।এক নজরে তারকা বহুল বিশ্বকাপ ফুটবলের ৩ উদ্বোধনী আয়োজন ও সময় সূচি-
amardesh24.com








