নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন। অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা। দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত ২১ জন নিহত। মিয়ানমার হতে জেলের বেশে বাংলাদেশে প্রবেশ। সংবাদকে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ বলে জানিয়েছে ডিএমপি। পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী তৃষ্ণায় বুক ফেটে মারা গেছেন। আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু। বোটে থাকা চালকসহ ১২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় রায়ের জন্য আগামী ৭ জুন।

বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি।

বিশ্বকাপের আগে ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতিপেয়েছেন স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা কেন্দ্র (সিআইইএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইয়ামালের বাজারমূল্য প্রায় ৩৪৩ মিলিয়ন ইউরো, যা তাকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫৫ মিলিয়ন ইউরো। অন্যদিকে, একসময় শীর্ষস্থান দখল করে থাকা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের বর্তমান বাজারমূল্য প্রায় ২০১ মিলিয়ন ইউরো।
বিশ্বকাপের মঞ্চে আরও কয়েকজন উচ্চমূল্যের তারকা ফুটবলারের দিকে থাকবে সমর্থকদের বিশেষ নজর। তাদের মধ্যে রয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়র, পাশাপাশি বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে।
মিডফিল্ডে আলোচনার কেন্দ্রে থাকবেন পিএসজির দুই পর্তুগিজ ফুটবলার ভিতিনিয়া এবং জোয়াও নেভেস। সাম্প্রতিক সময়ে তাদের ধারাবাহিক পারফরম্যান্স ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
amardesh24.com

আরও পড়ুন