নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সারাহ কুক। বিল পাসের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। আবু সাঈদকে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলার রায় ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। প্রেমিকার প্রাণ বাঁচাতে প্রেমিক এমন এক কসম কাটে। অবহেলিত অনেক সত্যকে সামনে এনেছে। লীনা গাঙ্গুলি। সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করা হবে আজ। বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত ‘দম’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় পুজা চেরি। বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম :বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে সংসদে তীব্র সমালোচনা করেছেন : রুমিন ফারহানা।

ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সারাহ কুক।

নিউজ ডেস্ক।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সারাহ কুক

আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাস-এর সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হাইকমিশনারের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল এতে অংশ নেয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাজ্য-এর মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার করা, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে একমত হন।বৈঠকে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন