নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পেট্রোল পাম্পে ভিড়ের চিত্রে তেমন পরিবর্তন দেখা যায়নি। ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। যুক্তরাষ্ট্র অবরোধ তোলা না পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ। এলপিজি দাম আবারো বাড়ানো হয়েছে। চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে মেজবাউর রহমান সুমনের ‌‘রইদ’। প্রধান মন্ত্রীর হাত থেকে দাদীর মরণোত্তর পুরুস্কার নিচ্ছে : নাতনি জাইমা। পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা। কাল বৈশাখী চার জেলায় বজ্রবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তর।

ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট।

আন্তর্জাতিক ডেস্ক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক ভাইস প্রেসিডেন্ কমালা হ্যারিস।
স্থানীয় সময় শনিবার একটি ফান্ড রাইজিং ইভেন্টে অংশ নেন কমালা। সেখানে তিনি বলেন, “ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, তাকে জড়িয়েছেন নেতানিয়াহু, আমাদের স্পষ্ট করছি ট্রাম্প এমন যুদ্ধে জড়িয়েছেন, যেটি যুক্তরাষ্ট্রের জনগণ চায় না। এ যুদ্ধ আমেরিকার সেনাদের ঝুঁকিতে ফেলেছে।
ট্রাম্প তার পোস্টে লিখেছেন, মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যে আমেরিকার অত্যন্ত নির্ভরযোগ্য এক মিত্র, তা প্রমাণ করে দেখিয়েছে। তারা সাহসী, নির্ভীক, বিশ্বস্ত এবং বিচক্ষণ। যুদ্ধের এই কঠিন সময়ে অন্য অনেকে যখন পিছু হটে নিজেদের আসল রূপ দেখিয়েছে, ইসরায়েল সেখানে ঠিক উল্টো; তারা সর্বশ্ব দিয়ে লড়াই করতে জানে এবং তারা জানে কীভাবে বিজয় ছিনিয়ে আনতে হয়।
অন্যদিকে, নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানকে ইসরায়েলের জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরেছেন এবং যুক্তরাষ্ট্রকে শক্ত অবস্থান নিতে আহ্বান জানিয়ে আসছেন।তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, এককভাবে কোনো নেতাকে দায়ী করা কঠিন। বরং মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা উদ্বেগ এবং আঞ্চলিক প্রভাব বিস্তার সব মিলিয়েই এই উত্তেজনার সৃষ্টি হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন