নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
বিশ্বের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসেবে স্বীকৃতি। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন। অবশেষে কারামুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা। দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে অন্তত ২১ জন নিহত। মিয়ানমার হতে জেলের বেশে বাংলাদেশে প্রবেশ। সংবাদকে বিভ্রান্তিকর ও অসম্পূর্ণ বলে জানিয়েছে ডিএমপি। পানির অভাবে অন্তত ৪৯ জন যাত্রী তৃষ্ণায় বুক ফেটে মারা গেছেন। আগামী ১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরে জোর প্রস্তুতি শুরু। বোটে থাকা চালকসহ ১২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। রামিসা ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় রায়ের জন্য আগামী ৭ জুন।

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই-এ সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ।

নিউজ ডেস্ক।

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সপ্তাহের তৃতীয় কার্যদিবসআজ মঙ্গলবারঅধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে বাজারটির সব মূল্যসূচকই ঊর্ধ্বমুখী হয়েছে। একইসঙ্গে দিনের ব্যবধানে লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়ে ৯০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরু থেকেই অধিকাংশ শেয়ারের দাম বাড়তে থাকে, যা দিনভর অব্যাহত ছিল। দিনশেষে ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৫টির দর বেড়েছে, ১০৮টির কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

দরবৃদ্ধির প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে। এছাড়া শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৩ পয়েন্টে এবং ব্লু-চিপ কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৪ পয়েন্টে অবস্থান করছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন